অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ‘A’ দলে হার্দিক, সিনিয়র টিমে কামব্যাকের সুযোগ?

অজ়িদের বিরুদ্ধে ODI এবং মাল্টি-ডে ফরম্যাটের সিরিজ়ের দল ঘোষণা করল ভারত।

দীর্ঘদিন ধরে ভারতের সিনিয়র ক্রিকেট দলের বাইরে হার্দিক পান্ডিয়া। একাধিক সিরিজ়ের স্কোয়াডে তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত চোটের জন্য ফিরতে পারেননি তিনি। পিছিয়ে গিয়েছে কামব্যাক। তাই ২০২৭ সালের ODI বিশ্বকাপে খেলা নিয়েও উঠছিল প্রশ্ন। এ বার জাতীয় দলে কামব্যাকের আরও একটা সুযোগ পেলেন হার্দিক। অস্ট্রেলিয়া ‘A’ দলের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ের জন্য ভারতীয় ‘A’ দলের ODI স্কোয়াডে ডাক পেয়েছেন এই পেসার অলরাউন্ডার। বুধবার এই দল ঘোষণা করেছে BCCI। তবে ফিটনেস সার্টিফিকেট পেলে তবেই অংশ নিতে পারবেন হার্দিক।

শেষ কয়েক বছরে মূলত সাদা বলের ক্রিকেট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিয়েছেন হার্দিক। IPL ২০২৬-এর পরে ৩২ বছর বয়সি এই পেসার অলরাউন্ডার একটাও ম্যাচ খেলেননি। তাই অস্ট্রেলিয়া ‘A’-র বিরুদ্ধে খেলার সুযোগ সিনিয়র দলে তাঁর কামব্যাকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বারবার চোট পেয়ে ভারতীয় দলের বাইরে থাকায় দক্ষিণ আফ্রিকায় হতে চলা ODI বিশ্বকাপের কথা ভেবে হার্দিকের ফিটনেস যাচাই করতে চাইছেন নির্বাচকরা। টিমে ব্যাট ও বল—দুই বিভাগেই হার্দিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে এই সিরিজ়ে তাঁর পারফরম্যান্স এবং শরীর কতটা ধকল নিতে পারে, সে দিকেই থাকবে বিশেষ নজর।