শুভেন্দুর অভিযোগ, বামপন্থীরা সনাতন ধর্মকে কেবল একটি ‘সাংস্কৃতিক’ বিষয় বলে মনে করে।

দুর্গাপুজোর পরিবর্তে ‘শারদোৎসব’ শব্দের ব্যবহার নিয়ে আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্যত নির্দেশের সুরে এ-ও বললেন, এ বার পুজো মণ্ডপ চত্বরের কোনও স্টলে যদি দুর্গাপুজোর বদলে শারদোৎসব লেখা হয়, সেই স্টল যেন রাখতে দেওয়া না হয়। বৃহস্পতিবার বিধানসভায় বামপন্থীদের আক্রমণ করতে গিয়েই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর অভিযোগ, বামপন্থীরা সনাতন ধর্মকে কেবল একটি ‘সাংস্কৃতিক’ বিষয় বলে মনে করে। সেই কারণেই তারা ‘দুর্গাপুজো’ শব্দটি মুখে না এনে ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন, ‘কমিউনিস্টরা শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো লেখে, একটা স্টলও করতে দেবে না।’