হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি চিৎকার করতে শুরু করেন। বার বার বলতে থাকেন গাড়ি সরিয়ে নিতে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খুড়তুতো বোন মন্নারা চোপড়ার ভিডিয়ো। মুম্বইয়ের একটি আবাসনে পার্কিং নিয়ে এক ব্যক্তির সঙ্গে তাঁর বচসার ভিডিয়ো নিয়ে শুরু হয় জোর চর্চা। যেখানে মন্নারাকে বলতে শোনা যাচ্ছে তাঁর গাড়ি সরিয়ে নিতে। পার্কিংয়ের জায়গা মানা হয়নি বলে অভিযোগ।
প্রসঙ্গত, তেলুগু ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন মন্নারা। তারই মাঝে ২০১৪ সালে ‘জ়িড’ নামে বলিউড ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে মন্নারাকে মানুষ সবচেয়ে বেশি চিনেছিলেন ‘বিগ বস ১৭’-এ অংশগ্রহণের পর থেকে।
ভিডিয়োয় মন্নারাকে একটি আবাসনের ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে। যেখানে একঝাঁক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পাপারাৎজ়িরা। হঠাৎ পিছন থেকে এক ব্যক্তি চিৎকার করতে শুরু করেন। বার বার বলতে থাকেন গাড়ি সরিয়ে নিতে। মন্নারাও হাত দেখিয়ে বলার চেষ্টা করেন গাড়ি সরিয়ে নেওয়া হবে। তবে তাতে রাজি নন ওই ব্যক্তি। আরও জোরে চিৎকার করে বলেন ‘ম্যাডাম, গাড়ি না সরালে কিন্তু টায়ার খুলে দেবো।’