সামনেই পুজো, আরসালান(Arsalan), করিম’স (Kareems)-এর মতো দোকানগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তাই পুজোর আগেই এমন অভিযানে অস্বস্তিতে পড়েছে বহু দোকানই। কী বক্তব্য তাদের? শুনলো এই সময় অনলাইন।

বাসি খাবার, পচা মাংস, খাবারে ছত্রাক, নিষিদ্ধ রং, অস্বাস্থ্যকর রান্না, এমন নানা অভিযোগের কারণে কলকাতার অন্তত ৪০টি রেস্তোরাঁ–হোটেল–মিষ্টান্নবিক্রেতা ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে খাদ্য সুরক্ষা দপ্তর (Food Safety Concern)। তাদের মধ্যে একাধিক পরিচিত রেস্তোরাঁ বা ফুড চেন সংস্থাও রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য আরসালান(Arsalan), বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক(Balaram Mullick & Radharaman Mullick), করিম’স(Kareems)–এর মতো ব্র্যান্ড। খাদ্য সুরক্ষা অভিযান চলে কলকাতার অফিস পাড়ার বিখ্যাত ডেকার্স লেনের খাবারের দোকানগুলিতেও। মেলে অস্বাস্থ্যকর খাদ্য উপাদান বা পচা–বাসি খাবারের হদিশ। এ দিকে কলকাতা শহরে কাজ করতে আসা, বহু মানুষের ভরসা ওই গলির খাবারের দোকানগুলিই। অল্প পয়সায় পেট ভরা খাবার। সেই সব পরিচিত গলি–লেনকে কেন্দ্র করে এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে ক্রেতা–বিক্রেতার প্রাথমিক বিশ্বাস এবং ভরসার জায়গাতেও। পুজোর আগে খাদ্য সুরক্ষা দপ্তরের পরপর অভিযানের জেরে অস্বস্তিতে পড়েছে বহু ব্র্যান্ড। কী বক্তব্য তাদের? শুনলো এই সময় অনলাইন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনই কোনও সংস্থার লাইসেন্স পাকাপাকি ভাবে বাতিল করা হচ্ছে না। লাইসেন্স সাসপেন্ড করা হলেও দু’সপ্তাহ মতো সময় দেওয়া হবে। তার মধ্যে সমস্ত শর্ত মানবে হবে রেস্তোরাঁ–সহ অন্যান্য ইটারিকে। তারপরে ছবি তুলে পুরসভায় পাঠানো হবে। তারপরে পুরসভার তরফে আবার ফুড সেফটি অফিসারকে পাঠানো হবে। সব দিক খতিয়ে দেখে আবার রেস্তোরাঁ চালুর অনুমতি দিতে পারেন খাদ্য সুরক্ষা দপ্তর কর্তৃপক্ষ। সামনেই পুজো। আরসালান, করিম’স–এর মতো দোকানগুলিতে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই পরিস্থিতিতে কী বলছে তারা?